ফায়ার সার্ভিসের ১৬৫ জন করোনায় আক্রান্ত, সুস্থ ৮৪

ফায়ার সার্ভিসের ১৬৫ জন করোনায় আক্রান্ত, সুস্থ ৮৪

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ১৬ জুন ২০২০ । ১৫:০০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ৮৪ জন সদস্য করোনা থেকে সুস্থ্য হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। মঙ্গলবার (১৬ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৪ কর্মকর্তাসহ ১৬৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের ৯ জনকে হোম কোয়ারেনটাইনে এবং ৭৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

করোনা আক্রান্তদের মধ্যে ২১ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ৩০ জন অধিদপ্তরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৮ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ১২ জন ডি.ই.পি.জেড ফায়ার স্টেশনের (সাভার), ৮ জন সাভার ফায়ার স্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, ৩ জন ডেমরা ফায়ার স্টেশনের, ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশনের, ৬ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন পলাশী ফায়ার স্টেশনের, ৫ জন সিলেট ফায়ার স্টেশনের, ১ জন বড়লেখা ও ১ জন কুলাউড়া ফায়ার স্টেশনের (সিলেট), ১ জন কেরানিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন টঙ্গি ফায়ার স্টেশনের, ৫ জন ফুলপুর ফায়ার স্টেশনের, ১ জন টাঙ্গাইল ফায়ার স্টেশনের, ১ জন সালতা ফায়ার স্টেশনের (ফরিদপুর), ১ জন রংপুর কন্ট্রোল রুমের, ১ জন সৈয়দপুর ফায়ার স্টেশনের (নীলফামারী), ৩ জন বারিধারা ফায়ার স্টেশনের এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের, ৪ জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের কর্মী।

করোনা আক্রান্তদের সকলেই ভালো আছেন। আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং তাদের স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading