করোনা পরিস্থিতি নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর বৈঠক

করোনা পরিস্থিতি নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর বৈঠক

উত্তরদক্ষিণ । বুধবার ১৭ জুন ২০২০ । ১৭:৪০

কোভিড-১৯ মহামারীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুধবার (১৭ জুন) সকালে গণভবনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস এদিন বিকালে এ তথ্য জানান।

ইমরুল কায়েস বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা, চিকিৎসাসামগ্রী সংগ্রহ পরিকল্পনা এবং কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অন্যদের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান সভায় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading