কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত

কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত
কামাল লোহানী

উত্তরদক্ষিণ । শুক্রবার ১৯ জুন ২০২০ । আপডেট ১২:২৭

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব ও শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কামাল লোহানী করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর আকটি বেসরকারী হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ৮৬ বছর বয়সী কামাল লোহানী দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ।  তিনি বর্তমানে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি আছেন। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাস ধরা পড়ে।

১৯৭১ সালে কামাল লোহানী একজন শিল্পী, একজন সাংবাদিক ও একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাধীনতাযুদ্ধ অংশগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ বেতারের পরিচালকের দায়িত্ব পান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দু’বার মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও তিনি ছায়ানট, উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্ত আছেন।

কামাল লোহানীর প্রকৃত নাম আবু নাইম মোহা. মোস্তফা কামাল খান লোহানী। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গ্রামের খান মনতলা গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading