পিটিয়ে-গলা টিপে স্বামীকে হত্যা করল স্ত্রী !

পিটিয়ে-গলা টিপে স্বামীকে হত্যা করল স্ত্রী !
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । শুক্রবার ১৯ জুন ২০২০ । আপডেট ১০:৫২

স্বামীকে পিটিয়ে ও গলা টিপে শ্বাস্রুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। ঘটনা ঘটেছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে।

নিহতের নাম মেহের আলী (৫০) জামালপুরের বকশীগঞ্জে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আটক তার স্ত্রী সুলতানা বেগম।

বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চর কামালেরবার্তীতে নিহতের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। বকশীগঞ্জ থানা সূত্রে জানা যায়, কথা কাটাকাটির জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া ও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পিড়া দিয়ে স্বামী মেহের আলীকে আঘাত করে স্ত্রী সুলতানা বেগম। আঘাত পেয়ে মাটিতে পড়ে গেলে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার স্ত্রী।

পরে প্রতিবেশীরা স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুলতনা বেগমকে আটক করে ও মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানা ওসি শফিকুল ইসলাম।

শুক্রবার (১৯ জুন) সকালে মৃতদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading