বাংলাদেশি পণ্যের ৯৭% শুল্কমুক্ত সুবিধা চীনে!

বাংলাদেশি পণ্যের ৯৭% শুল্কমুক্ত সুবিধা চীনে!
বাংলাদেশ চীন পতাকা

উত্তরদক্ষিণ । শুক্রবার ১৯ জুন ২০২০ । আপডেট ১৪:৩০

বাংলাদেশের শুল্ক পণ্যের শতকরা ৯৭ ভাগ শুল্কমুক্ত সুবিধা দিয়েছে চীন। শুক্রবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ জুলাই থেকে চীন এ সুবিধা প্রদান করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেয়ার অনুরোধ করে চীন সরকারকে চিঠি দেয়া হয়েছিল। এ অনুরোধের প্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা প্রদান করে নোটিশ জারি করে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এ সুবিধা প্রদান করা হচ্ছে। ৫ হাজার ১৬১টি বাংলদেশী পণ্য এ শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে চীন থেকে এশিয়া প্যাসেফিক ট্রেড এগ্রিমেন্ট (আপটা)-র আওতায় ৩ হাজার ৯৫ টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে। সেই সুবিধার বাইরে এই শতকরা ৯৭ ভাগ শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হলো। ফলে, শুল্কমুক্ত সুবিধার আওতায় বাংলাদেশকে চীনের পক্ষ থেকে ৮ হাজার ২৫৬ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়া হলো। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading