সাহারা খাতুনের করোনা ‘নেভেটিভ’, শারীরিক অবস্থার অবনতি

সাহারা খাতুনের করোনা ‘নেভেটিভ’, শারীরিক অবস্থার অবনতি

উত্তরদক্ষিণ । শুক্রবার ১৯ জুন ২০২০ । আপডেট ১৬:৩৫

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি’র শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শুক্রবার (১৯ জুন) তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করছেন। তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার করোনা টেস্টে নেগেটিভ এসেছে। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন সাহারা খাতুন।

এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হলে আজ তাকে আইসিইউতে নেওয়া হয়। বিপ্লব বড়ুয়া জানান, ওনার লিভারে ইনফেকশন আছে। হার্টে পানি এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading