করোনায় আরও ২ চিকিৎসকের মৃত্যু

করোনায় আরও ২ চিকিৎসকের মৃত্যু

উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ১৬:৩০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও দুজন চিকিৎসক মারা গেছেন। শনিবার (২০ জুন) তারা মারা যান। এর মধ্যে একজন হচ্ছেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মুজিবুর রহমান রিপন। করোনায় আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাজিউন)। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। তাকে নিয়ে এ পর্যন্ত ৪৯ জন চিকিৎসাক করোনায় মারা যান।

এর আগে শনিবার সকালে মারা গেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড)-এর ফিজিওলজি বিভাগের শিক্ষক ডাঃ শফিকুল ইসলাম। মরণঘাতী করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ-তে প্রায় ৩ সপ্তাহ চিকিৎসাধীন থেকে তিনি এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডাঃ শফিকুল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে, শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল সদর হাসপাতালের ডার্মাটোলজির সিনিয়র কনসালট্যান্ট ডা. এমদাদুল্লাহ খান কোভিড-১৯ আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি বরিশাল ইসালমী ব্যাংক হাসপাতালে চেম্বর করতেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading