কানাডায় ‘পরিবারের কাছে’ গেছেন হানিফ

কানাডায় ‘পরিবারের কাছে’ গেছেন হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম

উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ১৮:২০

করোনাভাইরাস মহামারীর মধ্যে কানাডায় পরিবারের কাছে গেলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম। শুক্রবার (১৯ জুন) রাতে কানাডার উদ্দেশে তিনি বাংলাদেশ ছাড়েন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী তারিক-উল ইসলাম টুটুল।

শনিবার (২০ জুন) একটি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা হয়ে কানাডা যাবেন হানিফ। হানিফের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে কানাডায় থাকেন। এছাড়া বড় ভাই রবিউল আলম ও ছোট এক বোন কানাডায় বসবাস করেন।

টুটুল বলেন, আওয়ামী লীগের সম্মেলন, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনসহ রাজনৈতিকভাবে ব্যস্ত থাকায় দীর্ঘ দিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। এই সময়ে দলীয় কার্যক্রম একটু কম থাকায় তিনি তার পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে গেছেন।

‘খুব শিগগিরই’ হানিফ দেশে ফিরবেন বলেও জানান তিনি। হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কি না- জানতে চাইলে টুটুল বলেন, অনেকে বিভ্রান্তি ছড়াতে এমন গুজব ছড়াচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading