মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের শাহাদাত বার্ষিকী পালিত

মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের শাহাদাত বার্ষিকী পালিত
দৈনিক পত্রদূত সম্পাদক ও মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিন

উত্তরদক্ষিণ । ১৯ জুন ২০২০ । আপডেট : শনিবার ২০ জুন ২০২০ @ ০২:১১

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ২৪ তম শাহাদাত বার্ষিকী যথযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সাতক্ষীরার বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করেছে।

১৯৯৬ সালের ১৯ জুন রাতে সাতক্ষীরার দৈনিক পত্রদূত অফিসে স ম আলাউদ্দিনকে গুলি করে সন্ত্রাসীরা হত্যা করে। ২৪ বছর অতিবাহিত হলেও চাঞ্চল্যকর এ হত্যার বিচার প্রক্রিয়া আজও সম্পন্ন হয়নি।

বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার জন্য শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সব কর্মসূচী থেকে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

বক্তারা দ্রুত বিচার নিস্পত্তি ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সকাল ৯টায় শহীদ স ম আলাউদ্দীনের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান সাতক্ষীরা প্রেসক্লাব, দৈনিক পত্রদূত পরিবার, তালা উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়, অনলাইন নিউজ পোর্টাল দ্য এডিটরস্, স ম আলাউদ্দীন স্মৃতি সংসদ, তালা উপজেলা ওলামা লীগ, পাটকেলঘাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপ্সথিত ছিলেন দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও স ম আলাউদ্দীনের মেয়ে লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ আনিসুর রহিম, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারি, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস মযনা, দ্য এডিটরস্ এর শেখ তানজির আহমেদ, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, সাংবাদিক এড খায়রুল বদিউজ্জামান, এম জিললুর রহমান, আব্দুস সামাদ, আমিরুজ্জামান বাবু, আসাদুজ্জামান মধু, শেখ আব্দুল আলিম, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, মোঃ সিরাজুল ইসলাম, সেলিম হোসেন, আব্দুর রহিম, মুজিবর রহমান প্রমুখ।

মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীন ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব। দৈনিক পত্রদূত ছাড়াও সাতক্ষীরার বহু প্রতিষ্ঠান তিনি গড়েছেন যেগুলোর মধ্যে রয়েছে ভোমরা স্থল বন্দর , সাতক্ষীরা চেম্বার অব কমার্স, সাতক্ষীরা ট্রাক টার্মিনাল, বঙ্গবন্ধু পেশা ভিত্তিক স্কুল এন্ড কলেজ।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading