সাবেক এমপি বদি করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । শুক্রবার ১৯ জুন ২০২০ । ২৩:৩২
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদির করোনা (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ ধরা হল।
কয়েকদিন দিন ধরে বদি’র জ্বর ও মাথাব্যথাসহ করোনার উপসর্গ দেখা দেয়। পরে করোনা পরীক্ষার জন্য পরিবারের সদস্যদের নমুনা পাঠান কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে। টেস্টে তার ফল পজিটিভ হলেও তার স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের ফল করোনা-নেগেটিভ। তবে শাহিন আক্তারের শরীরে টাইফয়েড ধরা পড়ে।
শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে বদির প্রেস সচিব হেলাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক এমপি বদি উন্নত চিকিৎসার জন্য রাতে কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি ঢাকার কোন একটি হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।

