করোনায় মারা গেলেন যুগ্ম-সচিব জাফর আহম্মদ খান
উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । ২২:১৩
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক ও সরকারের যুগ্ম-সচিব জাফর আহম্মদ খান করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ শনিবার (২০ জুন) রাত আটটার দিকে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন । তার পরিবারের ঘনিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের নবম ব্যাচের এই কর্মকর্তা বিবিএসের কম্পিউটার শাখার পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
জাফর আহম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। তিনি সুর্যসেন হলের আবাসিক ছাত্র ছিলেন।

