৩ মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু
উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । ২২:৪৯
প্রায় ৩ মাস পর চালু হল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম। শনিবার (২০ জুন) বিকাল ৩ টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হলে বন্দর এলাকায় চাঞ্চল্য ফিরে আসে।
করোনা মহামারির কারণে গত ২৪ মার্চ থেকে আমদানি রপ্তানি সহ সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময়ে ভারত ও বাংলাদেশ দু’দেশে ‘লকডাউন’/সাধারণ ছুটির কারণে কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রম বন্ধ রাখেন।
কবলে পড়ে এ বন্দর দিয়ে সকল প্রকার পেয়েছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
সভাপতি আরাফাত হোসেন জানান, বৈশি^ক মহামারি করোনার কারনে উভয় দেশের লকডাউন ঘোষনা করায় গত ২৪ মার্চ থেকে এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর গত পহেলা
বন্দর সূত্রে জানা যায়, ১ জুন সাতক্ষীরার জেলা প্রশাসন, কাস্টমস্ ও বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট একসঙ্গে বৈঠক করে ২ জুন থেকে আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখার সিদ্বান্ত নেয়া হয়। এর পর ইন্ডিয়ার ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনকে বন্দরের কার্যক্রম চালুর জন্য লিখিত ভাবে চিঠিও পাঠানো হয়। ইন্ডিয়ার আভ্যন্তরীন জটিলতার কারনে ২ জুন আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
ইন্ডিয়ার প্রতিপক্ষের সঙ্গে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের নেতৃবৃন্দ আলোচনা করে শনিবার (২০ জুন) বিকাল ৩টায় ঘোজা জিরো পয়েন্ট থেকে কার্যক্রম চালু করা হয়।
বন্দর সূত্রে জানা গেছে, সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে শুরুতে সীমিত পরিসরে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম চলবে। ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

