গ্রেপ্তারের পর কুয়েতে এবার ‘জব্দ হচ্ছে’ এমপি পাপুলের ১৩৮ কোটি টাকা!

গ্রেপ্তারের পর কুয়েতে এবার ‘জব্দ হচ্ছে’ এমপি পাপুলের ১৩৮ কোটি টাকা!
এমপি পাপুলকে নিয়ে আরব টাইমসে প্রকাশিত প্রতিবেদন । ২১ জুন ২০২০

শেখফারুকউত্তরদক্ষিণ । রবিবার ২১ জুন ২০২০ । আপডেট ১০:৫২

কুয়েতে গ্রেপ্তার এমপি পাপুলের বিপুল পরিমাণ অর্থ জব্দ করতে যাচ্ছে সেদেশের প্রশাসন। এই টাকার পরিমাণ ৫ মিলিয়ন কুয়েতি ডিনার যেটা বাংলাদেশি টাকায় প্রায় ১ ৩৭ কোটি ৮৮ লাখ টাকা।

অবৈধ মানবপাচার, অর্থপাচার ও নিজ প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল ও তার মালিকানাধীন মারাফি কুয়েতিয়া কোম্পানির হিসাব জব্দ করার জন্য কুয়েতের কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে সেদেশের সরকারী (পাবলিক) প্রসিকিউটর অফিস।

শহিদ ইসলাম পাপুল লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও প্রবাসী উদ্যোক্তাদের নিয়ে গড়া এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান।

সাংসদ কাজী শহিদুল ইসলাম পাপুল । লক্ষ্মীপুর-২ । একাদশ সংসদ

জানা গেছে, এমপি পাপুলের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে পাঁচ মিলিয়ন কুয়েতি দিনার বা বাংলাদেশি টাকায় ১৩8 কোটি টাকা (১ কুয়েই ডিনার=২৭৬ বাংলাদেশি টাকা দরে) রয়েছে। কুয়েতের পাবলিক প্রসিকিউটর অফিসের সূত্রে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ‘আরব টাইমস’।

শনিবার (২০ জুন) মধ্যরাতে প্রকাশিত আরব টাইমস – কুয়েতের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাপুল ও তার কোম্পানির ব্যাংক হিসাব জব্দের জন্য ইতোমধ্যে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছেন কুয়েতের পাবলিক প্রসিকিউটর অফিস।

প্রসিকিউটর অফিস বলছে, সন্দেহভাজন এই (পাপুলের) অর্থ যাতে নগদায়ন বা স্থানান্তর করা না যায় এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে সেগুলো বাজেয়াপ্ত করা যায়, সেইজন্য এই পদক্ষেপ (অর্থ জব্দ) নেয়া হয়েছে।

আরব টাইমসের প্রতিবেদন

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় সেদেশের আইনপ্রয়োগকারী সংস্থা। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের কুয়েতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে।

পাচারের শিকার ৫ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। আটকের পরদিন থেকে পাপুলকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একজন সাধারণ শ্রমিক হিসাবে কুয়েত গিয়ে বিপুল অর্থ সম্পদের মালিক পাপুল ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ-মহাজোটের ‘টেকনিকাল সমর্থন’ আদায় করতে সমর্থ হন। নিজের স্ত্রী সেলিনা ইসলামকেও সংরক্ষিত আসনে সংসদ সদস্য করে আনেন তিনি।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading