সাহারা খাতুনের শারীরিক অবস্থার ‘উন্নতি’, তবে শঙ্কামুক্ত নন!

সাহারা খাতুনের শারীরিক অবস্থার ‘উন্নতি’, তবে শঙ্কামুক্ত নন!

উত্তরদক্ষিণ । রবিবার ২১ জুন ২০২০ । আপডেট ১৩:০০

ঢাকার ইউনাইটেড হাসপাতালে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থার ‘উন্নতি’ হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আনিসুর রহমান। রবিবার (২১ জুন) দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আজ সকালে আমরা দেখে এসেছি, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। উনার অবস্থার উন্নতি হচ্ছে। যেসব সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, তার বেশিরভাগই ভালোর দিকে। তবে যেহেতু ৭২ ঘণ্টার অবজারবেশনে আছেন, সুতরাং এখনও পুরোপুরি শঙ্কামুক্ত বলা যায় না। চিকিৎসকরা আমাদের বলেছেন, অক্সিজেন প্রেসার ইমপ্রুভ করেছে। এই আবস্থা বজায় থাকলে দু-এক দিনের মধ্যে বেডে স্থানান্তর করা যাবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তৃতীয় মেয়াদ জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলে আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি পালন করেন।

প্রসঙ্গত, ৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর পরিস্থিতির অবনতি হলে গত শুক্রবার সকালে তাকে আইসিইউয়ে নেওয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading