দেশে করোনায় নতুন আক্রান্ত ৩৫৩১, মৃত্যু ৩৯, সুস্থ ১০৮৪
উত্তরদক্ষিণ । রবিবার ২১ জুন ২০২০ । আপডেট ১৪:৪০
দেশে নতুন করে আরো ৩৫৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ মারা গেছে ৩৯ জন। এ নিয়ে বাংলাদেশে মোট ১ লাখ ১২ হাজার ৩০৬ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো। আর মোট মৃত্যু হলো ১ হাজার ৪৬৪ জনের।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৪৪ হাজার ৭৯৭ জন।
রবিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

