সুশান্তকে উপেক্ষা করার অভিযোগ, সালমান খানের জবাব

সুশান্তকে উপেক্ষা করার অভিযোগ, সালমান খানের জবাব
বলিউড তারকা সালমান খান ও সুশান্ত সিং রাজপুত

উত্তরদক্ষিণ । রবিবার ২১ জুন ২০২০ । আপডেট ২২:৫০

সালমান খান, এক নামেই বিশ্ব জোড়া খ্যাতি। ভাইজান নামেও চেনে সবাই। সারা পৃথিবীতে তার অগনতি ভক্ত-অনুরাগী। অনুরাগীদের উন্মাদনা যেন একটু চাপা পড়েছে সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার কারণে। সুশান্তের মৃত্যুর পরে বলিউডে স্বজনপোষণের মতো বিষয় নিয়ে নতুন করে বিতর্কের ঝড়ে ভাইজান যেন একটু ব্যাকফুটে। একাধিক এমন ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যা দেখে সুশান্তের অনুরাগীদের দাবি,‘রাবতা’ স্টার শুধুই প্রতিভার জোরে ‘কুলীন’ হয়ে উঠতে পারেননি টিন্টাসেলটাউনে। একাধিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে চেয়েও তিনি পাত্তা পাননি অনেক জায়গায়!

সেরকমই এক অনুষ্ঠান আইফা অ্যাওয়ার্ডে এই মনোভাব দেখিয়েছেন সালমান খান। সবার থেকে বেশি নাচের দক্ষতা থাকার পরেও সুশান্তকে তিনি এবং ওই মঞ্চে উপস্থিত বাকিরা ঠেলতে ঠেলতে এমন ভাবে স্টেজের এক কোণে পাঠিয়ে দেন যে, শেষে নাচ থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করেন তিনি।

এখানেই শেষ নয়, যেভাবে সূরজ পাঞ্চোলির ছেলে আদিত্যকে তিনি প্রমোট করেছেন, তাঁকে হিরো বানিয়ে ছবি প্রযোজনা করেছেন, ছবি মুক্তির আগে আদিত্য জিয়া খান মৃত্যু মামলায় ফাঁসতেই যেভাবে ছবির নায়ককে আগলেছেন, -এসব নিয়ে ক্ষুব্ধ সুশান্ত-ভক্তরা।

তারপরও ভাইজান এক্কেবারে ঠান্ডা। শুধু একটা টুইট করেছেন, আর কিছু নয়। কোন পাল্টাপাল্টি নয়’

একই ভাবে অভিনেতার অপমৃত্যুর পর নিজের মেয়ের মৃত্যুর জন্য ‘খান’দানের দিকে আরও একবার আঙুল তুলেছেন জিয়া খানের মা। বিহারের মজফফরপুর আদালতে ইতিমধ্যেই সালমানের নামে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। এই মামলার প্রেক্ষিতে হয়ত ডাকা হতে পারে কঙ্গনা রানাউতকে। যিনি প্রথম স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছিলেন।

সালমান খানের টুইট 

শুধু নেটাগরিকেরা নন, ‘দাবাং’ তারকার ওপর ক্ষুদ্ধ পরিচালক অভিনব কাশ্যপও। তিনি স্পষ্ট জানিয়েছেন, সুশান্ত লড়তে পারেননি। তিনি লড়বেন। এর শেষ দেখে ছাড়বেন। কারণ, তাঁর কেরিয়ারও একসময় ডুবতে বসেছিল খান ভাইদের দাপটে।

এদিকে সুশান্ত ভক্তদের আরও দাবি, বিয়িং হিউম্যান সংস্থা থেকে অবিলম্বে নাম সরিয়ে নেওয়া হোক অভিনেতার। তিনি এই সংস্থায় থাকার উপযুক্ত নন।

এত কিছুর পরেও সালমান খান কিন্তু ভীষণ ‘কুল’। অত্যন্ত মার্জিত ভাবে নিজের ভক্তদের টুইট করে অনুরোধ জানিয়েছেন, ‘পাশে থাকুন সুশান্তের পরিবার, তাঁর অনুরাগীদের। ৩৪ বছরের একটা তাজা প্রাণ ফুরিয়ে গেল এভাবে। কষ্ট হতে বাধ্য। সেই কষ্ট থেকেই সবাই এত ক্ষোভ প্রকাশ করছেন। এগুলো ধরে কেউ এমন কিচ্ছু বলবেন না, যাতে ওঁরা আরও আঘাত পান।’

সত্যিই, ক্যায়া কুল হ্যায় ভাইজান….!

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading