দেশে করোনায় মৃত্যু দেড় হাজার ছাড়ালো

দেশে করোনায় মৃত্যু দেড় হাজার ছাড়ালো

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৪:৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৮০ জন করোনা বা কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। সব মিলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৫ হাজার ৭শ ৮৬ জন। আর কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫০২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হলেন ৪৬ হাজার ৭৫৫ জন।

সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য দিয়েছেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading