১৬-১৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ

১৬-১৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৮:৪২

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে পাইকারি ও খুচরা উভয় পর্যায়েই কমেছে পেঁয়াজের দাম।

গত সপ্তাহে যেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে, ২৩ থেকে ২৪ টাকা দরে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৬-১৭ টাকা কেজি দরে। এদিকে নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১ থেকে ১২ টাকা কেজি দরে।

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে দীর্ঘ ৭৫ দিন বন্ধ ছিল পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি-রফতানি। তবে গত ৮ জুন থেকে বন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে আবার আমদানি-রফতানি শুরু হয়।

জানা গেছে, প্রথমদিকে ২০-২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ৪০-৪২ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। গত ৯ দিনে ৩৪৮টি ট্রাকে সাড়ে ৭ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকদের ভাষ্যমতে, আমদানি বাড়লেও দেশের বিভিন্ন এলাকা লাল, হলুদ, সবুজ জোনে বিভক্ত করে লকডাউন করার কারণে মার্কেটগুলো বন্ধ থাকায় পেঁয়াজের চাহিদা কম রয়েছে।

তবে বর্তমানে বন্দর দিয়ে চাহিদার তুলনায় অনেক বেশি পেঁয়াজ আমদানি হওয়ার কারণে দাম কমছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আমদানি-রফতানি হওয়ার কারণে ভারত থেকে পেঁয়াজ আসতে কিছুটা বাড়তি সময় লাগছে বলেও জানান তারা। সূত্র – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading