করোনামুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৮:৩০
করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রবিবার (২১ জুন) দুপুরে তিনি বাসায় ফেরেন। সোমবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারুক হোসাইন।
তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী’র ঠান্ডা ও সর্দিজনিত উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত ১২ জুন নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। পরে তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। রবিবার দুপুরে সিএমএইচ হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে মন্ত্রী ঢাকাস্থ মিন্টো রোডের বাসায় ফেরেন।
অবশ্য মন্ত্রীর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছিলেন, তিনি করোনামুক্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

