সাতক্ষীরায় করোনা-উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ৫

সাতক্ষীরায় করোনা-উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ৫
সাতক্ষীরা জেলা মানচিত্র

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ২০:৪৭

সাতক্ষীরা জেলায় করোনা (কোভিড-১৯) ভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ৩ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এই ৩ জন সহ সাতক্ষীরা জেলায় করোনা-উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৯ জন মারা গেছেন।

মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার (২১ জুন) রাত থেকে সোমবার (২২ জুন) দুপুরের মধ্যে ২৪ ঘন্টার ব্যবধানে ওই ৩ জনের মৃত্যু হয়।

মারা যাওয়া ৩ জন হচ্ছেন, কলারোয়া উপজেলার গোয়ালচাতর গ্রামের জাহাবক্স দালালের ছেলে গোলাম রব্বানী (৬২), তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাকদাহ গ্রামের সামছুদ্দিন সরদারের ছেলে মৃত ইউনুস আলী (৪২) ও সদর উপজেলার বাঁশদহা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুস্তুম আলী (৭০)।

জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে রোববার (২১ জুন) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন কৃষক গোলাম রব্বানী (৬২)। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ওইদিন রাত ১১ টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্তানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তিনি মারা যান।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহষ্পতিবার (১৮ জুন) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন ইউনুছ আলী (৪২)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুন) দুপুরে তিনি মারা যান।

একই ধরনের উপসর্গ নিয়ে রবিববার (২১ জুন) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার বাঁশদহা গ্রামের রুস্তুম আলী (৭০)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুন) দুপুরে তিনি মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, মৃত ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের বাড়ি লক ডাউন করা হবে।


এ পর্যন্ত মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। টেস্টের জন্য আগে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে ১২ জনের নেগেটিভ ফল পাওয়া গেছে।

স্থানীয় সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমাবার (২২ জুন) নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সাতক্ষীরা জেলায় এখন পর্যন্ত ১০১ জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত জেলা থেকে মোট ১ হাজার ৫৩১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর ও খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে যার মধ্যে ১ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন অফিসে এসে পৌঁছেছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading