আরও ৫ জেলাকে ‘রেড-জোন’ ঘোষণা

আরও ৫ জেলাকে ‘রেড-জোন’ ঘোষণা
করোনা রেড জোন

শেখফারুকউত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ২২:০০

দেশের নতুন আরও পাঁচ জেলার ১১টি অঞ্চলকে করোনা (কোভিড-১৯) ভাইরাস সংক্রমণের ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে ঘোষণা করেছে সরকার। ওই এলাকাগুলোতে ‘সাধারণ ছুটি’ কার্যকর থাকবে।

রেড-জোন চিহ্নিত নতুন ৫টি জেলা হচ্ছে ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। এই ৫ জেলার ১১টি এলাকাকে রেড-জোন হিসেবে ঘোষণা করা হয়েছে যেটা মঙ্গলবার (২৩ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে দেশের ১০ জেলার ২৭ অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়। নতুন ৫টি সহ দুই দফায় ১৫ জেলার ৩৮টি অঞ্চলকে করোনা ভাইরাস সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহম্মাদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (২২ জুন) জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুধু লাল অঞ্চল (রেড জোন) ঘোষিত এলাকায় উল্লেখিত সময়ের জন্য এই সাধারণ ছুটি থাকবে। লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ছুটি ঘোষণার দিন থেকে রেড জোনে ২১ দিন ছুটি থাকবে। কোন কোন রেড জোনে কোন ২১ দিন সাধারণ ছুটি থাকবে তাও আদেশে বলা হয়েছে।

জরুরি পরিষেবা এ ছুটির আওতা বহির্ভূত থাকবে।

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন লাল অঞ্চলে জীবনযাত্রা ‘কঠোরভাবে নিয়ন্ত্রণ’ করতে পারবে। অফিস-কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি।

এলাকায় এলাকায় মাইকে ঘোষোণা করছে পুলিশ । ফাইল ছবি


নতুন ৫ জেলার যেসব এলাকা রেড জোন:

ফরিদপুর জেলাঃ ভাঙ্গা উপজেলার সকল ওয়ার্ড ২৩ জুন থেকে পরবর্তী ২১ দিন রেড জোন ঘোষণা করা হয়েছে, সাধারণ ছুটি ২৩ জুন থেকে ৭ জুলাই।

মানিকগঞ্জ জেলাঃ মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা, গঙ্গাধরপট্টি, পশ্চিম দাশড়া এলাকা; সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ও ধানকোড়া ইউনিয়ন এবং সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর পৌরসভা ও জয়মণ্ডপ ইউনিয়ন রেড জোন ঘোষণা করা হয়েছে ১৩ জুন থেকে পরবর্তী ২১ দিন। আগামী ২৩ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যপড়া ও কালাইশ্রীপাড়া, ৫নং ওয়ার্ডের মধ্যপাড়া এবং ৮নং ওয়ার্ডের কাজীপাড়া; নবীনগর উপজেলার নবীনগর পৌরসভার ২নং ওয়ার্ডের হাসপাতালপাড়া ও পশ্চিমপাড়া, ৩নং ওয়ার্ডের টিএনটিপাড়া, ৪নং ওয়ার্ডের হাসপাতালপাড়া ও কলেজপাড়া এবং ৮নং ওয়ার্ডের ভোলাচং দাসপাড়া এলাকা, কসবা উপজেলার কসবা পৌরসভার ৪নং ওয়ার্ডের আড়াইবাড়ি, ৫নং ওয়ার্ডের শীতলপাড়া এবং ৭নং ওয়ার্ডের সাহাপাড়া এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে ১৩ জুন থেকে পরবর্তী ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২৩ জুন থেকে ৪ জুলাই।

নরসিংদী জেলাঃ মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড (উত্তর বিরামপুর ও দক্ষিণ বিরামপুর) রেড জোন ঘোষণা করা হয়েছে ১৬ জুন থেকে পরবর্তী ২১ দিন, সাধারণ ছুটি থাকবে ২৩ জুন থেকে ৭ জুলাই।

কুষ্টিয়া জেলাঃ কুষ্টিয়া পৌরসভার ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৫, ১৮ ও ২০নং ওয়ার্ড এলাকা; ভেড়ামারা উপজেলার বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন; ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading