ডিজিটাল মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী আওয়ামী লীগের

ডিজিটাল মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী আওয়ামী লীগের
বাংলাদেশ আওয়ামী লীগ । পতাকা

শেখফারুকউত্তরদক্ষিণ । সোমবার ২৩ জুন ২০২০ । আপডেট ০০:০৯

আজ মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। মহান মুক্তযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দলটি ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রাচীন এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।

দিবসটি উপলক্ষে প্রতিবছর দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হলেও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবছর সীমিত আকারে ও অনলাইনভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অধিকাংশ কর্মসূচী দলটি ডিজিটাল মাধ্যমে পালন করবে।

করোনাভাইরাসের জনিত পরিস্থিতিতে সীমিত পরিসরে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় সভাপতির বক্তব্য, জুমের মাধ্যমে বৈঠক, সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে জাতির জনকের মাজার ও প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার (২২জুন) এক বিবৃতিতে দলের গৌরবোজ্জ্বল ৭১ বছর পূর্তিতে গৃহীত কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল জেলা, উপজেলাসহ সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রতিবছর আনন্দ-উৎসবের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে এবার সেটা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, মুজিববর্ষ ব্যাপক জাঁকজমক করার ইচ্ছা ছিল, করোনার কারণে সেটাও সম্ভব হয়নি। দলের অন্যতম প্রভাবশালী এই নেতা বলেন, জনগণের জানমাল ও স্বাস্থ্যের কথা চিন্তা করে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে- প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সূর্যোদয়ের সময় কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ঢাকায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের শীর্ষ নেতাদের শ্রদ্ধা নিবেদন।

এছাড়া, স্বাস্থ্যবিধি মেনে দলের স্বল্পসংখ্যক সদস্যের প্রতিনিধি দল টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নেতাদের উদ্দেশে গণভবন থেকে বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্পসংখ্যক কেন্দ্রীয় নেতা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবেন অনুষ্ঠানে।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আগামীকাল রাত সাড়ে আটটায় ‘গণমানুষের দল আওয়ামী লীগ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/awamileague.1949/)  ও ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/user/myalbd/) সরাসরি ওয়েবিনারটি দেখা যাবে।

দলের প্রবীণ নেতাদের সংবর্ধনা দেওয়ার একটি পরিকল্পনা ছিল। সেটা মুহুর্তে সম্ভব হচ্ছে না। পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। অনুষ্ঠানটি পরিচালনা করবেন সুভাষ সিংহ রায়।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading