এক লাফে স্বর্ণের দাম বাড়লো ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা

এক লাফে স্বর্ণের দাম বাড়লো ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা
স্বর্ণাংকার

উত্তরদক্ষিণ । ২২ জুন ২০২০ । আপডেট : মঙ্গলবার ২৩ জুন ২০২০ । ০২:০৪

দেশের বাজারে সোনার দাম সাধারণত ভরিতে এক হাজার থেকে দেড় হাজার টাকা হ্রাস-বৃদ্ধি করা হয়। তবে এবার পাতি ভরি স্বর্ণে এক লাফে ৫ হাজার ৮২৫ টাকা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৩ জুন) থেকে নতুন দাম কার্যকরী হবে। ফলে প্রতি ভরি সোনা ৬৪ হাজার ৪২ টাকার পরিবর্তে ৬৯ হাজার ৮৬৭ টাকায় কিনতে হবে।


সোমবার (২২ জুন) রাতে বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হ‌য়েছে, কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বর্ণের মূল্য সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ফলে দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস কার্যনির্বাহী কমিটির সোমবার সন্ধ্যায় টেলিকনফারেন্সে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ২৩ জুন থেকে দেশের বাজারে স্বর্ণ ও রুপার মূল্য নতুন ক‌রে নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)

২৩ জুন থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, সব‌চে‌য়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৭১৫ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৮৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৯০০ টাকা বা‌ড়ি‌য়ে ৬৬ হাজার ৭১৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বা‌ড়ি‌য়ে ৫৭ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ভরিপ্রতি তিন হাজার ৬১৬ টাকা বা‌ড়ি‌য়ে ৪৭ হাজার ৬৪৭ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম আগের নির্ধা‌রিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।
এর আগে সব‌শেষ ২৮ মে স্ব‌র্ণের দাম নির্ধা‌রণ ক‌রে‌ছিল বাজুস। ওই দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্ব‌র্ণের দাম ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। ২১ ক্যারেট ৬১ হাজার ৮১৯ এবং ১৮ ক্যারেটের দাম ছিল ৫৬ হাজার ৮০৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ৪৪ হাজার ৩২ টাকা।

সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৬৪ হাজার ৪২ টাকা, ২১ ক্যারেট ৬১ হাজার ৮১৯ টাকা, ১৮ ক্যারেট ৫৬ হাজার ৮০৪ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ৪৪ হাজার ৩১ টাকায়। মঙ্গলবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে ৫ হাজার ৮২৫, ২১ ক্যারেটে ৪ হাজার ৮৯৯, ১৮ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৩ হাজার ৬১৬ টাকা বাড়ছে।

দেশের স্বর্ণের বাজারে দাম ভরিতে একবারে এত বেশি বৃদ্ধি সাম্প্রতিক সময়ে হয়নি। সাধারণতঃ ভরিতে ১ হাজার থেকে দেড় হাজার টাকার হ্রাস-বৃদ্ধি হয়। সর্বশেষ ২৮ মে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading