হজ নিয়ে নতুন যে সিদ্ধান্ত এলো

হজ নিয়ে নতুন যে সিদ্ধান্ত এলো

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১০:২০

হজ নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সৌদি আরব। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৌদি আরবের বাইরে অবস্থানকারী কেউ এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছে দেশটির হজ বিষয়ক মন্ত্রণালয়। সীমিত পরিসরে অল্পসংখ্যক মানুষের অংশগ্রহণে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

এ নিয়ে সৌদির হজ বিষয়ক মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ‌‌‌‘এই বছরও হজের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা সীমিত সংখ্যায় এবারের হজে অংশ নেওয়ার সুুযোগ পাবেন।’

জানা গেছে, বাংলাদেশ থেকে এবার ৬৪ হাজার ৫৯৪ জন হজে যেতে আগ্রহী ছিলেন। সৌদি সরকারের এই সিদ্ধান্তের কারণে তাদের হজে যাওয়া হচ্ছে না।

সোমবার (২২ জুন) বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ এবং সৌদি আরবে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাওয়ার পর সীমিত পরিসরে হজের আনুষ্ঠানিকতা সারার এই সিদ্ধান্ত এল।

আরব নিউজের এক প্রতিবেদনে জানা যায়, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নেন। কিন্তু এবার মহামারি করোনার কারণে মানুষজন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারছেন না। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।

আলজাজিরা বলছে, এবারের হজ স্বাভাবিকভাবে আয়োজন করতে না পারায় সৌদি আরবের রাজস্ব আয়ে বিশাল ভাটা পড়বে। এছাড়া ২০১৫ সালে পদদলিত হয়ে দুই সহস্রাধিক হাজির মৃত্যু ছাড়াও গত কয়েক বছরে কয়েকটি দুর্ঘটনার ফলে হজ আয়োজন নিয়ে সৌদি কর্তৃপক্ষের বিরেদ্ধে নানা অভিযোগও আছে।

তবে মহামারীকালে সৌদি আরবের এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন মিশরের মন্ত্রী মোহাম্মদ মোখতার গোমা।

সৌদি আরবের ধর্মীয় নেতাদের ফোরাম দি কাউন্সিল অব সিনিয়র স্কলার হাজিদের সংখ্যা সীমিত রাখার এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading