বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ মিলিয়ন ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ মিলিয়ন ছাড়াল
করোনা (কোভিড-১৯) বিশ্ব

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১২:০৫

বিশ্বজুড়ে কোভিড-১৯ সংক্রমিত রোগ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ মিলিয়ন (৯০ লাখ) ছাড়িয়েছে।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার-এর সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় বেলা ১২টায় বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯১ লাখ ৯৩ হাজার ৭৬ জন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই রোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৬৫ জন মানুষ।

এছাড়া ওয়ার্ল্ডওমিটার-এর তথ্য অনুযায়ী এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন, ৪,৯৪০,১৫৫ জন মানুষ।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এই প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। এরপর ২০২০ সালের মে মাসের মাঝামাঝিতে গিয়ে বিশ্বজুড়ে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৪৫ লাখে। এর মাত্র পাঁচ সপ্তাহেই সংখ্যাটি দ্বিগুণ হয়ে গেলো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading