সুশান্তকে ফের জন্ম দেবেন রাখি সাওয়ান্ত!

সুশান্তকে ফের জন্ম দেবেন রাখি সাওয়ান্ত!
সুশান্ত সিং রাজপুত । রাখি সাওয়ান্ত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১১:৪০

সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে আবার আলোচনায় রাখি সাওয়ান্ত। বলিউডের বিতর্কিত এই অভিনেত্রী নিজের অদ্ভূত আচরণ এবং মিথ্যা কথার জন্য আগে থেকেই বিখ্যাত এবং আলোচিত ছিলেন।

কখনো খোলামেলা পোশাক, কখনো আবার ভুয়া বিয়ের ছবি পোস্ট করে তিনি মানুষের মনোযোগ পাওয়ার চেষ্টা করেন তিনি। এবার বলিউডের প্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর ঘটনায় আলোচনা-সমালোচনায় নেট দুনিয়ার টালমাটাল পরিস্থিতির মধ্যে নিজেকে লাইমলাইটে আবারও আনার সুযোগ নিতে চাইলেন রাখি ।

মরণোত্তর স্তন দান করবেন রাখি ...
রাখি সাওয়ান্ত

তিনি নতুন এক ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে রাখি দাবি করেছেন, সুশান্ত তার স্বপ্নে এসেছিলেন। সেই স্বপ্নে নাকি সুশান্ত বলেছেন, রাখির গর্ভের সন্তান হয়ে তিনি আবার জন্ম নিতে চান। থকন তিনি সব অন্যায়ের প্রতিশোধ নেবেন।

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। রাখির বক্তব্য, সুশান্ত তার স্বপ্নে এসে বলেছেন, তিনি বদলা নিতে চান। প্রতিহিংসাই একমাত্র তার ইচ্ছা। তাই আবার রাখির গর্ভের সন্তান হয়ে তিনি জন্ম নিতে চলেছেন। রাখি আরও দাবি করেন, সুশান্ত তাকে বলেছেন, এই বলিউড ইন্ডাস্ট্রি তাকে অবহেলা করেছে, বয়কট করেছে। তার হয়ে আওয়াজ তোলার জন্য কঙ্গনা রানাওয়াত ও রাখিকে ধন্যবাদও জানিয়েছেন সুশান্ত।

কিন্তু যারা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তাদের সুশান্ত ছাড়বেন না বলে জানান রাখি। তিনি আরও বলেন, সুশান্ত নাকি তার মাধ্যমে প্রযোজকদের বার্তা দিতে চান। তার যা যা ছবি বাকি আছে, সেগুলো সম্পূর্ণ করতে রাখি এবং সানি লিওনের আইটেম সং রাখতে। এতে সুশান্তের ছবি হিট হবে।

রাখির দাবি, সুশান্ত তাকে বলেছেন, এবার তার সব ছবিকে যেন অ্যাওয়ার্ড দেয়া হয়।

বলিউড অভিনেতার এমন মৃত্যুর বিচারের দাবিতে যখন সিনেপ্রেমিরা সোচ্চার। এ সময়ে এসে রাখির এমন ঠাট্টার মেজাজ আর তার এমন অদ্ভূত বক্তব্য শুনে যারপরনাই বিস্মিত নেটিজেনরা। এমন পাগলামীর জন্য স্বাভাবিক ভাবেই ট্রলড হচ্ছেন ‌‘ড্রামা কুইন’ রাখি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading