করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবীর মৃত্যু
উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১৩:১২
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (২৪জুন) ভোর ৪টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র-এক কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ইমতিয়াজ রহমান সবুজ (সুপ্রিম কোর্টের আইনজীবী)।
তিনি বলেন, বাবা বেশ কয়েকদিন যাবৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন। আজগর আলী হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তার জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরাবাজারে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।
অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান একজন মানবাধিকারকর্মী ছিলেন। তিনি ১৯৯০ সালের ১১ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হয়েছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৩৫১ নং কক্ষে বসতেন তিনি।

