হাঁটুতে চোট, শেষ হয়ে গেল আগুয়েরোর মৌসুম!

হাঁটুতে চোট, শেষ হয়ে গেল আগুয়েরোর মৌসুম!

উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১২:৫০

করোনাভাইরাস মহামারির বিরতি কাটিয়ে সদ্যই মাঠে ফিরেছে ইংল্যান্ডের ফুটবল। কিন্তু খেলা ফের শুরু হতে না হতেই শেষ হয়ে গেল সার্জিও আগুয়েরোর মৌসুম। শঙ্কা করা হচ্ছে এ মৌসুমে আর মাঠে ফেরা নাও হতে পারে তাঁর।

এক টুইটারে আগুয়েরো জানিয়েছেন, ‘স্ক্যানের পর দেখা গেছে আমার বাম হাঁটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি আত্মবিশ্বাসী রয়েছি, দ্রুত ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ। যারা খোঁজ-খবর রাখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।’

প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে পাওয়া চোট-ই বিপদ ডেকে এনেছে আগুয়েরোর। স্ক্যান রিপোর্টের পর দেখা গেছে, হাঁটু ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারের। সোমবারের ওই ম্যাচে প্রথমার্ধে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে গেছেন আগুয়েরো।

ম্যানসিটি ৫-০ গোলে জেতার পর কোচ পেপ গার্দিওলাও বলেছিলেন, ‘ওর অবস্থা বেশি ভালো নয়। হাঁটুতে কেমন একটা অস্বস্তি বোধ করছিল ও। মাসখানেক আগেও হাঁটুতে সমস্যা ছিল। এখনো ব্যথা আছে। আসলে কী হবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

মঙ্গলবার (২৩ জুন) সকালে পরিস্থিতি যাচাইয়ের পর দেখা গেছে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হতেই হচ্ছে। ফলে তাকে বার্সেলোনা উড়ে যেতে হবে। সেখানে ডা. র‌্যামন কুগাটকে দেখাবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading