পুরান ঢাকায় প্লাস্টিকের গুদামে আগুন

পুরান ঢাকায় প্লাস্টিকের গুদামে আগুন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৩:৪০

পুরান ঢাকার সোয়ারী ঘাট এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দেবীদাস ঘাটে একটি দোতলা টিনশেড ঘরে ওই গুদামে আগুন লাগে বলে জানান, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম।

তিনি জানান, অগ্নি নির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ নিয়ে, চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বলেন, “ওই ঘরে প্লাস্টিকের দানার গুদাম ছিল। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading