দেশে করোনায় নতুন আক্রান্ত ৩৯৪৬, মৃত্যু আরও ৩৯, সুস্থ ১৮২৯
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬২১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৬ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৬৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮২৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫১ হাজার ৪৭৫ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

