গ্যাস লাইনে অগ্নিকাণ্ড, রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস বন্ধ
উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১১:৪০
সরবরাহ লাইনে আগুন ধরে যাওয়ায় রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৬ জুন) দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস বন্ধ থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানি তিতাস।
জানা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে গ্যাস বন্ধ থাকছে।
এ নিয়ে কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকালে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ওয়াসার পানির লাইনের কাজের সময় গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যায়।
তিনি বলেন, “গ্যাস লাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নিভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। ফলে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে দুপুর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।” সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

