পশ্চিম শেওড়াপাড়ায় গ্যাস লাইনে অগ্নিকাণ্ড
উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১১:৩০
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই এলাকার ইকবাল রোডে ঢাকা উত্তর সিটি করপোরেশেনের পয়ঃনিষ্কাশন নালার উন্নয়ন কাজ চলছে। সেখানেই এক জায়গায় তিতাসের গ্যাসের লাইনে শুক্রবার ভোর ৫টার দিকে হঠাৎ আগুন ধরে যায়।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, “ফেলে দেওয়া সিগারেট থেকে সেখানে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি জানান, আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। সকাল পৌনে ৮টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

