সড়ক দুর্ঘটনায় খুলনা মহানগর যুবলীগ নেতা নিহত
উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । ১২:৫০
ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে খুলনা মহানগর যুবলীগের সাবেক সদস্য ও সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শহীদ আলী (৩৫) নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) ভোরে দিনাজপুর থেকে খুলনা যাওয়ার পথে ঈশ্বরদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ।
তিনি জানান, আমের ব্যবসা করতে ভাড়ায় চালিত পিকআপ নিয়ে দিনাজপুর গিয়েছিলেন শহীদ আলী। শুক্রবার (২৬ জুন) খুলনাবাসী তার চাচা করোনায় মারা গেছেন শুনে দিনাজপুর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে ঈশ্বরদীতে একটি ট্রাকের সঙ্গে তার পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক বেঁচে গেলেও ঘটনাস্থলেই শহীদ আলী মারা যান।

