করোনাক্রান্ত মাশরাফির জন্য নড়াইলের মন্দিরে প্রার্থনা
উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । ১২:৪০
করোনায় আক্রান্ত মাশরাফির জন্য নড়াইলের মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় নড়াইল হাটবাড়িয়া জমিদারবাড়ি রাধাগোবিন্দ মন্দিরে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় নড়াইল-২আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মতুর্জাসহ সারা দেশে করোনায় আক্রান্ত মানুষের জন্য আশু রোগমুক্তির প্রার্থনা করা হয়।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান এক্য পরিষদের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাস, হাটবাড়িয়া জমিদারবাড়ি রাধাগোবিন্দ মন্দিরের সাবেক সভাপতি সাংবাদিক অশোক কুন্ডু, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিনসহ অনেকে।

