করোনা: দেশে নতুন শনাক্ত ৩৫০৪, মৃত্যু আরও ৩৪, সুস্থ ১১৮৫

করোনা: দেশে নতুন শনাক্ত ৩৫০৪, মৃত্যু আরও ৩৪, সুস্থ ১১৮৫

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ১৪:৪০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৯৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০৪ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৪ হাজার ৩১৮ জন।

শনিবার (২৭ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
বিস্তারিত ভিডিওতে-

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading