করোনা : হলিউডে এবার নায়িকার বিকল্প হিসেবে অভিনয় করবে রোবট

করোনা : হলিউডে এবার নায়িকার বিকল্প হিসেবে অভিনয় করবে রোবট

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । ১৪:৫৫

করোনা সংকটে হলিউডে এবার নায়িকার অভিনয় করানো হচ্ছে রোবট দিয়ে। করোনাভাইরাসের আতঙ্কে অভিনয় করবে কে? তাই রোবট দিয়েই নায়িকার অভিনয়।

কম্পিউটার গ্রাফিক্স দিয়ে বানানো রোবট নয়। রীতিমতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের রোবটই এ বার একটি হলিউড ছবির মুখ্য চরিত্রে।

এরিকা নামের এই রোবট অভিনয়ও শিখছে। যেহেতু যন্ত্রমানুষ, তাই করোনা-সংক্রমণের আশঙ্কা নেই। ‘বি’ নামের এই ছবিটির ‘মানুষ অভিনেতাদের’ কাস্টিং ঠিক হয়ে গেলেই শুরু হবে কাজ।

নতুন এই ছবিটি বড় ব্যানারের। বাজেটও বেশ বিপুল। প্রায় সাত কোটি ডলারের এই ছবিটির সঙ্গে যুক্ত একাধিক প্রযোজনা সংস্থা। ‘হ্যাপি মুন প্রোডাকশন’, ‘টেন টেন গ্লোবাল মিডিয়া’ এবং ‘বনডিট ক্যাপিটাল মিডিয়া’ একজোট হয়ে এই কল্পবিজ্ঞানের ছবিটি তৈরি করছে। এর আগে ‘টু বি বোন’ কিংবা অস্কার মনোনীত ‘লাভিং ভিনসেন্ট’-এর মতো ছবি প্রযোজনা করেছে এই স্টুডিয়ো। ফলে ‘বি’ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে হলিউডে।

জানা গেছে, রোবট ‘এরিকা’কে তৈরি করেছেন জাপানের দুই বিজ্ঞানী হিরোশি ইশিগুরো আর কোহেই ওগাওয়া। দুই বিজ্ঞানীর রোবোটিক্স গবেষণার অন্যতম সাফল্য এই এরিকা।

তবে বিজ্ঞানীদের বক্তব্য, ‘সিনেমার কথা ভেবে এরিকাকে তৈরি করা হয়নি। অভিনেতারা জীবনের অভিজ্ঞতা ব্যবহার করেন ক্যামেরার সামনে নানা অভিব্যক্তির জন্য। এরিকার ‘অভিজ্ঞতা’ বলে কিছু নেই।

তাই তাকে মানুষের প্রতিক্রিয়ার শিক্ষা নিয়ে চলতে হচ্ছে। এটাই তার অভিনয়ের পাঠ। চলাফেরা, কথা বলার ভঙ্গিমা, কথা না-বলে স্রেফ শরীরের মাধ্যমে কী ভাবে মনের ভাব প্রকাশ করা যায়, সেটাও তাকে শিখতে হচ্ছে।’ যন্ত্রমানবীর অভিনয় ওয়ার্কশপ শেষ হলে আগামী জুনে শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading