কৃষি উন্নয়ন ব্যাংকের হাকিমপুর শাখার ম্যানেজারের পর ক্যাশিয়ারও করোনায় আক্রান্ত

কৃষি উন্নয়ন ব্যাংকের হাকিমপুর শাখার ম্যানেজারের পর ক্যাশিয়ারও করোনায় আক্রান্ত
জশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাকিমপুর শাখা, হিলি

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । ১৭:৫৪

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাকিমপুর শাখার ম্যানেজারের পর ক্যাশিয়ার আব্দুল হাই সিদ্দিক’র (৪৫) করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রাক্ত হয়েছেন। এ নিয়ে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টিএমএস মেডিক্যাল থেকে শুক্রবার (২৬ জুন) রাতে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে হাই সিদ্দিকের করোনা পজিটিভ ধরা পড়ে। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা। বর্তমানে বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করছেন তিনি।

কৃষি উন্নয়ন ব্যাংকের এই শাখার ম্যানেজার মাইদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছিলেন। ২২ ম্লাম্ম্যানেজারের করোনা শনাক্ত হয়। সুস্থ হয়ে বর্তমানে তিনি নিয়মিত অফিস করছেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, শাখা থেকে ব্যাংকের ঊদ্ধর্তন কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে ক্যাশিয়ার আব্দুল হাই সিদ্দিক’র করোনা শনাক্তের বিষয়টি অবহিত করা হয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading