মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আর নেই
উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ১৪:৩৯
মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৬ জুন) দুপুর ২টায় দিকে রাজধানীর আনোয়ারা খান মডার্ন হাসপাতালে তিনি মারা যান। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউজ ‘সিনথিয়া সিকিউরিটিজে’র চেয়ারম্যান ছিলেন তিনি।
মোহাম্মদ সেলিম দীর্ঘদিন বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনা শনাক্ত হয়নি।
মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. আবদুল হামিদ সোহাগ গণমাধ্যমে জানান, মৃত্যুতে মার্কেন্টাইল ব্যাংক পরিবার শোকাহত। তিনি মরহুমের বিদায়ী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

