দিনাজপুরে ধর্ষণ করে ভিডিও ফেসবুকে, যুবক গ্রেফতার

দিনাজপুরে ধর্ষণ করে ভিডিও ফেসবুকে, যুবক গ্রেফতার
ধর্ষক সিরাজুল ইসলাম । ফুলবাড়ী, দিনাজপুর । ২৭ জুন ২০২০

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট : রবিবার ২৮ জুন ২০২০ । ০৩:৫১

দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণ করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) ভোরে সিরাজুল ইসলাম (৩০) নামের ওই যুবককে লক্ষণপুর পাঠকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ওই গ্রামের গ্রামের আফজাল মণ্ডলের ছেলে সিরাজুল পেশায় একজন মুদি দোকানদার।

বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সিরাজুল ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের লক্ষণপুর পাঠকপাড়া

ফুলবাড়ী থানা সূ্ত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক গড়ে তুলে একই গ্রামের (লক্ষণপুর পাঠকপাড়া) নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে সিরাজুল। বেশেষ মুহুর্তের দৃশ্য কৌশলে ভিডিও করে সিরাজুল।

পরে ওই ভিডিও দেখিয়ে সিরাজুল মেয়েটিকে ব্ল্যাকমেইল করে বার বার ছাত্রীকে ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি এক পর্যায়ে বাঁধা দেয়। এতে সিরাজুল ক্ষিপ্ত হয়ে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়।

ভিডিওটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে পড়ে। এক পর্যায়ে ওই ছাত্রীর মা জানতে পারে। তিনি (ছাত্রীর মা) শুক্রবার (২৬ জুন) রাতে ফুলবাড়ী থানা পুলিশে অভিযোগ করেন। পুলিশ ভোর রাতে অভিযান চালিয়ে ধর্ষক সিরাজুলকে গ্রেফতার করে।

শনিবার (২৭ জুন) সকালে মেয়ের মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা করেন।

ফুলবাড়ী থানার (ওসি) ফখরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজুলকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।

ভিকটিম ছাত্রীকে পরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading