উন্নত পুলিশ বাহিনী গড়তে কাজ করা হচ্ছে : আইজিপি

উন্নত পুলিশ বাহিনী গড়তে কাজ করা হচ্ছে : আইজিপি

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ০৮:৩৫

প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার স্বপ্ন দেখছেন উল্লেখ করে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সেই উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়তে কাজ করা হচ্ছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, উন্নত দেশের পুলিশ হতে হলে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে বিট পুলিশিংয়ের মাধ্যমে। পুলিশকে মাদকমুক্ত হতে হবে এবং মানুষের কাছ থেকে অবৈধ সুবিধা নেয়া যাবে না। মানুষের প্রতি নিষ্ঠুরতা নয়, মানবিক আচরণ করতে হবে। জনগণের সেবায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণও নিশ্চিত করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পুলিশের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে এই পরিবর্তন আনার কথা বলেন বেনজীর আহমেদ ।

আইজিপি বলেন, কোন ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হলে আক্রান্ত অংশ কেটে অপসারণ করা হয়। পুলিশের কোন সদস্য যদি ড্রাগের সাথে সম্পর্কযুক্ত থাকে তাহলে নির্দয়ভাবে তাকেও পুলিশ থেকে অপসারণ করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। সূত্র – বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading