বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি কাদেরের আহ্বান

বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি কাদেরের আহ্বান
সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১২:৪০

করোনা মহামারির মধ্যে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতা-কর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (২৮ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসময় আরও বলেন, সরকারি হাসপাতালসহ চিকিৎসা বিষয়ক সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি, সাধারণ রোগী ও উচ্চবিত্ত রোগীদের কোনও বাছ-বিচার নয়, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসা করুন। শেখ হাসিনা সরকার ‘ভিআইপি কালচার’-এ বিশ্বাসী নয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading