মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১২:০৪

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৯ জুন) এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিন সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লায়লা আরজুমান্দ বানু (ইন্নালিল্লাহি…রাজিউন)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading