করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলা, গুলিতে নিহত ৫

করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলা, গুলিতে নিহত ৫

উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। ১২:৪৩

অন্তত ৪ সশস্ত্র বন্দুকবাজ হামলা চালিয়েছে করাচিতে পাকিস্তানি স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে। আজ সোমবার (২৯ জুন) সকালে এই হামলা চালানো হয়। গুলির শব্দ শোনা গিয়েছে আশপাশের বিল্ডিং থেকে। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে হামলার খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

পাকিস্তাবের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গুলিতে এখন পর্যন্ত ৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন। জঙ্গিরা স্টক এক্সচেঞ্জের মূল গেটে গ্রেনেড হামলা চালায়। তার পর বিল্ডিং চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে জানিয়েছে পাক সংবাদমাধ্যম জিও নিউজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানি পুলিশ জানিয়েছে,নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জঙ্গির মধ্যে ৩ জন নিহত হয়েছেন। এক জঙ্গি এখনও বিল্ডিংয়ে লুকিয়ে রয়েছেন। তাকে কব্জা করার চেষ্টা চলছে। পুলিশ গোটা এলাকা সিল করে দিয়েছে।

অহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading