দেশে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ৬৪, নতুন শনাক্ত ৩৬ ৮২
উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ১৪:৪০
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ৬৪ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই সময়ের মধ্যে নতুন করে ৩ হাজার ৬৮২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। আর এ পর্যন্ত দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৪৭ জন।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়াদের মোট সংখ্যা দাঁড়ালো ৫৯ হাজার ৬২৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪২৬ জন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৪০৭টি।

