বুধবার ‘ব্যাংক হলিডে’, পুঁজিবাজার বন্ধ থাকবে

বুধবার ‘ব্যাংক হলিডে’, পুঁজিবাজার বন্ধ থাকবে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ২১:১২

নতুন অর্থ বছরের শুরুর দিন ‘ব্যাংক হলিডে’ হিসেবে বুধবার (১ জুলাই) দেশের সরকারি-বেসরকারি তফসিলি ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ থাকবে। আর ব্যাংক বন্ধ থাকার কারণে এদিন দেশের ২ পুঁজিবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হবে না। মঙ্গলবার (৩০ জুন) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক নির্ধারিত প্রথা অনুযায়ী, বছরে ২ দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। নতুন অর্থবছরের প্রথম দিন ১ জুলাই ও ইংরেজি বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। এ ২ দিন ব্যাংকগুলো খোলা থাকলেও কোনো লেনদেন হয় না। তবে কেন্দ্রীয় ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading