বুড়িগঙ্গায় লঞ্চডুবি: প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ বুধবার

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ বুধবার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ২১:০৫

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি বুধবার (১ জুলাই) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সদরঘাটস্থ বিআইডব্লিউটিএ’র টার্মিনালের ভিআইপি কক্ষে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিবে। কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মোঃ রফিকুল ইসলাম খান সুষ্ঠু তদন্তের স্বার্থে উক্ত দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী স্থাপনা/নৌযানে প্রত্যক্ষদর্শী এবং বেঁচে যাওয়া যাত্রী, আহত যাত্রী ও নিহত যাত্রীদের সাথে ভ্রমণরত নিহতের আত্মীয়-স্বজন এবং দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের উক্ত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

লঞ্চ দুর্ঘটনার কারণ উদঘাটন, দুর্ঘটনার জন্য দায়ি ব্যক্তি/সংস্থাকে সনাক্তকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় সোমবার (২৯ জুন) ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ৭ দিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে। তদন্তের আনুষ্ঠানিক কার্যক্রম হিসেবে বুধবার এই সাক্ষগ্রহণ করা হবে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading