শান্ত-মারিয়ামের নতুন চেয়ারম্যান আহসানুল কবির

শান্ত-মারিয়ামের নতুন চেয়ারম্যান আহসানুল কবির
শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান আহসানুল কবির

উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১১:৪২

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আহসানুল কবির। গত ১৮ জুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তিনি।

ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমামুল কবির শান্ত’র মৃত্যুর পর গত ১৮ জুন ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সভায় আহসানুলকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আহসানুল কবির ২০১৪ সাল থেকে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন।

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবির শান্ত

গত ৩০ মে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ইমামুল কবির শান্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, শান্তনিবাস এর প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।

আহসানুল কবির এর আগে বিভিন্ন দেশে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। মানবতার সেবায় কাজ করার উদ্দেশ্যে দেশে আসেন বলে শান্ত-মারিয়ম সূত্রে জানা গেছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading