চট্টগ্রামে ২মেয়েকে নৃশংসভাবে হত্যা করে বাবার আত্মহত্যা চেষ্টা!

চট্টগ্রামে ২মেয়েকে নৃশংসভাবে হত্যা করে বাবার আত্মহত্যা চেষ্টা!
চট্টগ্রাম জেলা মানচিত্র

উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৩:০২

দুই মেয়েকে নৃশংসভাবে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। বুধবার (০১ জুলাই) ভোরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই কন্যার নাম টুকু বড়ুয়া (১৫) ও নিশি বড়ুয়া (১০)। আর তাদের বাবার নাম মুকুন্দ বড়ুয়া।

জানা যায়, দুই মেয়েকে গলা টিপে হত্যার পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান মুকুন্দ বড়ুয়া।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দীন। তিনি বলেন, কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকার মুকুন্দ বড়ুয়া নামে এক ব্যক্তি তার দুই মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন।

জানা গেছে, নিহতদের মধ্যে টুকু বড়ুয়া বড়। সে ৮ম শ্রেণির ছাত্রী। ছোট কন্যা নিশি বড়ুয়া ৫ম শ্রেণির ছাত্রী।

তবে কী কারণে এমন ঘটনা ঘটলো সে বিষয়ে কিছু জানা যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading