করোনা আক্রান্তে নতুন রেকর্ড, মোট শনাক্ত দেড় লাখ ছাড়ালো
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ০২ জুলাই ২০২০ আপডেট ১৪:৪৫
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪০১৯ জন, যা দেশে একদিনে সর্বোচ্চ। এর আগে ২৯ জুন একদিনে সর্বোচ্চ ৪০১৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয় দেশে। সেই সঙ্গে এ পর্যন্ত দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে দেড় লাখের বেশি, ১ লাখ ৫৩ হাজার হাজার ২৭৭ জন।
বৃহস্পতিবার (২ জুলাই) নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯২৬ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ১৭৯৪৭টি, পরীক্ষা ১৮৩৬২টি। এ পর্যন্ত দেশে মোট পরীক্ষা ৮ লাখ ২ হাজার ৬৯৭টি।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন।

