হাতীবান্ধায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু

হাতীবান্ধায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। আপডেট ১৫:৩০

লালমনিরহাটের হাতীবান্ধায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রাম কালিবাড়ি দোলায় এলাকায় এ ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন উপজেলার পূর্ব বেজগ্রামের রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৪৮) ও নীলফারী জেলার জলঢাকা উপজেলার আব্দুল হামিদ আলীর ছেলে আফিজুল ইসলাম (৫০)।

জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ব বেজগ্রামে তার শ্বশুড়বাড়িতে বসবাস করেন আফিজুল। বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে কালিবাড়ি দোলায় মাছ ধরতে যায় মন্টু মিয়া ও আফিজুল ইসলাম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading